শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

ভিপি নূরকে মারধর করায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Saturday, October 19, 2019
  • 1066 বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার জেরে পটুয়াখালীর গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহকে লক্ষ্য করে করে জুতা, ডিম ও ঢিল নিক্ষেপ করেছে স্থানীয় জনতা। শনিবার দুপুরে উপজেলার চরবিশ্বাস এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ মোটরসাইকেল শোডাউন নিয়ে বুধবাড়িয়া বাজারের কাছে পৌঁছালে স্থানীয়রা ঝাড়ু মিছিল নিয়ে তাকে এলাকা ত্যাগ করতে বলেন। পুরুষের পাশাপাশি নারীও তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় শাহিনের সঙ্গে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু, সহ-সভাপতি মানিক মিয়া ও মজিবুর রহমান প্যাদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলু ভুঞাসহ অনেক নেতাকর্মী নিরাপদে আশ্রয় চলে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা কলেজের ছাত্র এবং ওই এলাকার বাসিন্দা জিয়াউল হক জুয়েল বলেন, কোনো ইস্যু ছাড়াই গত ১৪ আগস্ট ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গে থাকা লোকজনকে বেধড়ক মারধর করেন শাহিন ও তার লোকজন। ওই হামলায় নুরসহ বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। নুরকে কোনো অপরাধ ছাড়াই সেদিন মারধর করা হয়েছিল। তাই নুরের অনুসারীরা আজ শাহিনের ওপড় চড়াও হয়েছে। তিনি আরও বলেন, গ্রামবাসী ভিপি নুরকে ভালোবেসে শাহিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও জুতা নিক্ষেপ করেছে।
গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু বলেন, আমি সেখানে ছিলাম না। ঝামেলা হওয়ার বিষয়টি লোকমুখে শুনেছি। গলাচিপা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ঝাড়ু মিছিল হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিডিও চিত্রে ঝাড়ু ও জুতার বিষয়টি স্পষ্ট রয়েছে জানালে তিনি বলেন, লোকজন জড়ো হয়ে ঝামেলা করতে চাইছিল। কিন্তু পুলিশ থাকায় সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ