বেনাপোলে নিষেধাজ্ঞা অমান্য ও মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে জরিমানা আদায়

ইকরামুল ইসলাম,৩এপ্রিল,শুক্রবার,২০২০
  • আপডেট সময় : Saturday, April 4, 2020
  • 687 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি: করোনা ভাইরাসে সরকারের দেয়া বিধি নিষেধ অমান্য করে শৃঙ্ঘলা ভঙ্গের অভিযোগে বেনাপোল বাজারের ৬ জন ব্যবসায়িকে ও একজন মোটর সাইকেল চালক সহ সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম।

বাজারের নিউ মেডিসিন ফর্মেসী ১ হাজার, সরদার ফার্মেসী ১হাজার, কাঁচা বাজারের আড়ৎদার মুজিবুর রহমান ৫শত, তবিবুর রহমান ৫শত, মাছ ব্যবসায়ি জাহিদুল ৫ শত, আবুল হোসেন ৫ শত, শিল্পী ষ্টুডিও ৫ শত ও ১জন মোটর সাইকেল চালককে ৫ শত টাকা জরিমানা করেন।

ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম বলেন, সরকারী বিধি নিষেধ অমান্য করে দুরত্ব বজায় না রেখে তারা কেনাবেচা করছিল। ব্যবসায়িদের দোকানের সামনে তিন ফুট করে গোলাকার চিহৃ রাখার কথা । সেখানে দাঁড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় পন্য সামগ্রী ক্রয় করার কথা।

এসব শৃঙ্খলা বজায় না রেখে একই জায়গায় অধিক লোকের সমাগম করায় ৫ জন ব্যাবসায়ি এবং একজন মোটরসাইকেলে ৩ জন আরোহী উঠার অপরাধে মোট ৬ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসিল্যান্ড খোরশেদ আলম ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অসহায় এবং মানসিক প্রতিবন্ধীদের মাঝে শুকনা খাবার ও মাস্ক বিতরন করেন। এসময় সেনাবাহিনীর সদস্যরাও এ্যাসিল্যান্ডকে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ