বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১০ আসামী গ্রেফতার

ইকরামুল ইসলাম
  • আপডেট সময় : Thursday, March 12, 2020
  • 888 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার পুলিশ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।
বুধবার (১১ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের জিয়াউর রহমান, ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের আরশাফ আলী ড্রাইভারের মেয়ে মুক্তা বেগম, পুটখালী পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে কামরুল ইসলাম, বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদের মিস্ত্রীর ছেলে আলমগীর হোসেন আলম, ভবেরবেড় গ্রামের মৃত: আবু তাহেরের ছেলে টুটুল হোসেন, মৃত আবুল কালামের ছেলে মুকুল হোসেন, দিঘীরপাড় গ্রামের হোসেন আলীর ছেলে মমিনুর রহমান চঞ্চল, ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের কালু বেপারীর ছেলে মোস্তফা বেপারী, ছোটআঁচড়া গ্রামের রবিউল ইসলাম।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ