বেনাপোলেে একাধিক মামলার আসামীর মরদেহ উদ্ধার

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় : Thursday, February 13, 2020
  • 781 বার দেখা হয়েছে

যশোরের বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে মাদক সহ একাধিক মামলার আসামী মঈন উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার(১৩ ফেব্রয়ারি) দুপুরে বেনাপোল বাজারের হোটেল হক ইন্টারন্যাশনাল’র পিছনে একটি পুকুর থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মঈন উদ্দিন বেনাপোল ভবেরবেড় গ্রামের আব্দুস সালামের ছেলে।

নিহতের স্বজন ও প্রতিবেশিরা জানায়, চার থেকে পাঁচ জন লোক মঈন উদ্দিনকে মারধর করে অজ্ঞান অবস্থায় পানিতে ফেলে দেয়। এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নামে বেনাপোল পোর্ট থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরিবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে বলে থানা পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ