বরিশাল মহানগর আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক, তারা জনগনের কথা বলেন রাজনীতিকরাও জনগনের কথা বলেন। কাজেই সাংবাদিক রাজনীতিবিদরা একে অপরের পরিপুরক। বিগত দিনের মতো সব সময় সাংবাদিকদের পাশে চাই।
রোববার(১৫ আগষ্ট) দুপুরে বরিশাল ক্লাব মিলানয়াতনে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকের বরিশালে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, প্রবীণ সাংবাদিক এসএম ইকবাল, আবুল কালাম আজাদ, পুলক চ্যাটার্জি, কাজল ঘোষসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত কমেন্টস করুন