বাঘারপাড়া( যশোর) সংবাদদাতা: করোনা সংক্রমণ ঠেকাতে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ানের রাঘবপুর বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
বৃহস্পতিবার(৯ এপ্রিল) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বন্দবিলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাসিম রেজার উদ্যোগে নিজের স্প্রে মেশিন নিয়ে একদল স্বেচ্ছাসেবী টিম রাঘবপুর বাজারে মসজিদ মাদ্রাসা হাট বাজার সহ বিভিন্ন সড়কে স্প্রে করে।
নাসিম রেজারর নিজ উদ্যোগে করোনা সংক্রমণ ঠেকাতে রাঘবপুর বাজারে এ কার্যক্রম শুরু করা হয়। তিনি মানুষদের করোনা জীবাণু থেকে রক্ষায় এই উদ্যােগ গ্রহন করেছেন। যদি অন্য কোনো ব্যক্তি রাস্তাঘাটে জীবাণুনাশক স্প্রে করতে চায় তাহলে তিনি তার স্প্রে মেশিন দিয়ে সহায়তা করবেন বলে জানান।
তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল জায়গা এবং সড়কে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। আমার নিজের উদ্যোগে এই কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। এ কার্যক্রম চলমান থাকবে।
এসময় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন রায়হান লস্কর, তরিকুল, সোহেল, রাসেল, রাব্বি, রুহুল আমিন, শান্ত, সুলতান, রায়হান, শিপন, সুমন প্রমূখ
আপনার মতামত কমেন্টস করুন