বাঘারপাড়ায় মেয়র খাদ্য সহায়তা নিয়ে ছুটে গেলেন ঘরবন্দী মানুষের কাছে

পরিমল বিশ্বাস
  • আপডেট সময় : Sunday, March 29, 2020
  • 599 বার দেখা হয়েছে

বাঘারপাড়া( যশোর) সংবাদদাতা: প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় চলমান করোনা ভাইরাস সংক্রমন রোধে ঘরবন্দী দুঃস্থ দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছেন বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু ও ওয়ার্ড কাউন্সিলর গন

তারা সরকারি বরাদ্দের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী
পৌর শহরের খেটে খাওয়া ঘরবন্দী পরিবারের মাঝে বিতরণ করেছেন। এসময় মেয়র ঘরবন্দী দিনমজুর পরিবারের দ্বারে দ্বারে গিয়ে এ ত্রাণ সহায়তা পৌঁছে দেন। বিতরণকালে তিনি এলাকার মানুষকে করোনা মোকাবেলায় নানা সচেতনতার দিক তুলে ধরে সকলকে নিরাপদে থাকার পরামর্শ দেন।

পৌরমেয়র কামরুজ্জান বাচ্চু বলেন, জনসাধারণের এমন সংকট কালে সরকার এবং আমি সাধ্য অনুযায়ী সহায়তা দেয়ার চেষ্টা করছি। তবে বিত্তবান মানবিক মানুষের উচিত স্ব স্ব অবস্থান থেকে বিপন্ন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও জানান, পর্যায়ক্রমে আরও সহায়তা করার চেষ্টা করবেন।

সরকারী নিত্য প্রয়োজনীয় দ্রব্যর পাশাপাশি পৌরমেয়র কামরুজ্জামান বাচ্চু নিজ উদ্দ্যোগে আরও অনেকের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ