নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ৫ বস্তা গাঁজাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব সূত্রে জানা গেছে, মাদক জাতীয় দ্রব্য কেনা বেচার গোপন সংবাদে আগৈলঝাড়া থানা এলাকার উত্তর শিহিপাশা গ্রামের মো. আলী আকবর শিকদারের বাড়িতে বরিশাল র্যাব-৮ সদস্যরা বৃহস্পতিবার রাত বারোটার দিকে অভিযান শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলী আকবরের স্ত্রী মোসাম্মৎ শাহানাজ বেগম (৪২)কে আটক করে র্যাব সদস্যরা। আটক শাহনাজ র্যাবের কাছে নিজেকে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করার স্বীকরোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
আটক শাহানাজের বক্তব্য অনুযায়ী শাহানাজ বেগমের বসত ঘরের উত্তর পাশের মাটির নীচে রাখা গর্ত থেকে পাঁচটি প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে মোড়ানো ১০৬ দশমিক ৩ কেজি গাঁজা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করেন। এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
আপনার মতামত কমেন্টস করুন