শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

বরিশালে একশ’ পিস ইয়াবাসহ পুলিশ কর্মকর্তার পুত্র আটক

আপন মন্ডল
  • আপডেট সময় : Sunday, December 15, 2019
  • 915 বার দেখা হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ বরিশালে ১শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) পৌণে ৫ টার দিকে নগরীর ২০নং ওয়ার্ডস্থ বিএম কলেজ রোড বৈদ্যপাড়ার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নগরীর কাউনিয়ার লুৎফর রহমান সড়কের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আরিফুর রহমান তানভীর (২৪), কাউনিয়ার মনষা বাড়ীর গলির মোঃ নূরে আলমের ছেলে মোঃ মেহেদী হাসান সম্রাট (৩০)।

আটককৃদের মধ্যে মোঃ আরিফুর রহমান তানভীরের বাবা মোঃ সিদ্দিকুর রহমান বরগুনার বামনা থানা পুলিশের ওসি দতন্ত হিসেবে কর্মরত রয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র।

পুলিশ জানায়, রোববার পৌণে ৫ টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোঃ রেহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২০নং ওয়ার্ডস্থ বিএম কলেজ রোড বৈদ্যপাড়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ