নারী-শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইকরামুল ইসলা,বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় : Tuesday, February 11, 2020
  • 693 বার দেখা হয়েছে

বেনাপোল বিজিবি কোম্পানি সদর কর্তৃক আয়োজিত মাদক, নারী- শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার(১০ ফেব্রুয়ারী) দুপুর ১২টার সময় বেনাপোল বিজিবি কোম্পানি সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিজিবির উপ-মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জালাল গনি খান, এনডিসি, পিএসসি, যশোর দক্ষিন-পশ্চিম রিজিওনের রিজিওনাল কমান্ডার, বিশেষ অতিথি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদ আলী ও ৪৯ বিজিবি টুআইসি মেজর নজরুল ইসলাম।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বকুল মাহবুব, আলহাজ্ব জামাল হোসেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, টিভি জর্ণালিস্ট এসোশিয়েশনের সভাপতি সাজেদুর রহমান, দৈনিক ইওেফাকের সাংবাদিক কাজী শাহজাহান সবুজ, দৈনিক যুগান্তর ও আরটিভির সাংবাদিক কামাল হোসেন, এসএ টিভির শেখ নাছির উদ্দিন, দৈনিক জনতার ওসমান, অনুসন্ধান টিভির ইকরামুল ইসলাম , দৈনিক সংবাদের দেবুল কুমার দাস, এটিএন বাংলার আহমদ আলী শাহীন, এশিয়ান টিভির রাশেদুজ্জামান বাপ্পীও মিলন হোসেন, ঢাকা ট্রিবিউনের সেলিম রেজা, নয়া দিগন্তের আব্দুল মান্নান, শাহীদুজ্জামান শাহীন, দৈনিক মানব কন্ঠের ফারুক হাসান, দৈনিক আমার সংবাদের ফারুক হোসেন, আব্দুল আউয়ালসহ ইলেট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।

এ সময় প্রধান অতিথি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যে কোন মূল্যে মাদক চোরাচালান বন্ধ করতে হবে। তিনি মাদকের সুফল-কুফল, সীমান্তে অবৈধ পারাপার, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধে ও পাসপোর্ট যাত্রীরা যেন হয়রানী না হয় সে বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ