শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নতুন কমিটিতে অনুপ্রবেশকারীদের স্থান হবে না: হাসানাত আবদুল্লাহ

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Thursday, November 7, 2019
  • 883 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ  পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবিক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) বলেছন, আওয়ামীলীগ স্বাধীনতার দল। দলের শুদ্ধি অভিযানের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকেই ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তৃণমূল থেকেই দলকে নতুন করে সু-সংগঠিত করা হবে। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের দল, দেশের উন্নয়নের দল। তাই নতুন কমিটিতে কোন অনুপ্রবেশকারীদের স্থান হবেনা।

বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

মাহিলাড়া ডিগ্রী কলেজে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর কবিরাজের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃরব হাওলাদার ও স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ