যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেল স্টেশনে প্লাটফর্মের নিকট রোববার(১৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রকেট নামক ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে ট্রেনে কাটা পড়ে ৩৫ বছরের এক অজ্ঞাত মহিলা নিহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রেল স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে তিন নম্বর প্লাটফর্মে আসার সময় সিগনাল বাতির তারে পা জড়িয়ে পরলে রকেট নামক ট্রেনটি সজোরে ধাক্কা দিলে ছিটকে ট্রেনে কাটা পড়ে মারাযান। চেষ্টা করেও তাৎক্ষণিক মৃতের পরিচয় জানা যায়নি বলে স্থানীয়রা জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রেল মাস্টারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আপনার মতামত কমেন্টস করুন