বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় মোস্তাকিন বিল্লাহ লাল্টু (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঁকড়া তদন্ত কেন্দ্র পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বাঁকড়া বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবসার কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি সহ প্রায় ৪’শ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটকৃত মোস্তাকিন বিল্লাহ সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকনা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে।
বাঁকড়া তদন্ত কেন্দ্রের চৌকস পুলিশ অফিসার এএসআই নিয়ামুল ইসলাম জানান, গোপন সাংবাদের ভিত্তিতে বাঁকড়া বাজারের পাশে অভিযান চালিয়ে যশোর এনএ ১১-১১৬৯ নাম্বারে একটি পিক আপ গাড়ির ভিতর থেকে ড্রামভর্তি ৩’শ ৬২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী সেখান থেকে পালিয়ে যায়। পরে কৌশলে অভিযান চালিয়ে একই দিন সন্ধ্যায় বাগআচড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এবিষয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন