ঝিকরগাছায় কালী মন্দিরের পুরোহিত’র পানের বরজে আগুন:স্বপ্ন পুড়ে ছাই

যশোর প্রতিনিধি
  • আপডেট সময় : Friday, December 27, 2019
  • 846 বার দেখা হয়েছে

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা গদখালী কালী মন্দিরের পুরহিতের সাথে পূর্ব শক্রতার জের ধরে রবিবার ভোর রাতে দুর্বৃত্তরা পানের বরজে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে পানের বরজের মালিক কিংকর চক্রবর্তী জানিয়েছেন।
জানা যায়, ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের গদখালী বাবুপাড়া গ্রামের মৃত. মনোরঞ্জন চক্রবর্তীর ছেলে গদখালী কালী মন্দিরের পুরহিত কিংকর চক্রবর্তী প্রায় ২ বছর আগে ২ বিঘা জমির উপরে পানের বরজ তৈরী করেন। প্ররতিদিনের মত গত শনিবার অধিক রাত পর্যন্ত পানের বরজ পাহারা দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লে রবিবার ভোর রাতে স্থানীয় লোকজনের আগুন আগুন চিৎকারে ঘুম ভেঙ্গে গেলে তড়িঘড়ি করে বরজে গিয়ে দেখেন আগুন জ্বলছে। তাৎক্ষনিক স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তুআগুন নিয়ন্ত্রণের পূর্বেই পুরহিত কিংকর চক্রবর্তীর সোনালী স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। বরজ থেকে তিনি প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার টাকার পান বিক্রি কতেন। এভাবেই একই বরজ থেকে আগামী ২০ বছর পর্যন্ত পান বিক্রি করে প্রায় ৫০ লক্ষ টাকার পান বিক্রয় করে স্বাবলম্বী হওয়ার সোনালী স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু বিধি বাম, কে বা কারা পূর্ব শত্রুতার জের ধরে পানের বরজে সকলের অগোচরে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে পানের বরজটি শুধুই ছাইয়ে পরিণত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তবে কাউকে চিহ্নিত করতে পারছেন না বলে জানিয়েছেন বরজের মালিক। এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ