শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

কীর্তনখোলায় লঞ্চের ধাক্কায় কার্গোডুবি:৭ শ্রমিক নিখোঁজ

অনুসন্ধান ডেস্ক
  • আপডেট সময় : Sunday, December 15, 2019
  • 889 বার দেখা হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ  বরিশালের কীর্তনখোলা নদীতে শনিবার রাতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নিমজ্জিত কার্গোটির ৭ শ্রমিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পরে ৪ শ্রমিক একটি ট্রলারযোগে নিরাপদে তীরে আসলেও বাকি ওই সাতজনের খোঁজ পাচ্ছে না পুলিশ। তাঁরা কী নদীতে নিখোঁজ না কী উপরে উঠেছেন সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধার চার শ্রমিক এখন নৌ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়- বরগুনা থেকে যাত্রী নিয়ে রাজধানী ঢাকায় যাওয়ার পথে রাত ১০টার দিকে বরিশালের নৌবন্দরের অদুরে কীর্তনখোলা নদীতে এম ভি শাহরুখ-২ এর সঙ্গে সংঘর্ষে হাজী মোহাম্মদ দুদু মিয়া নামের একটি কার্গো মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্টের কাঁচামাল বহনকারী কার্গোটি ডুবে যায়। এবং লঞ্চটির সামনের দিকের তলা ফেটে গেলে চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় নোঙর করে যাত্রীদের নামিয়ে দেয়। এসময় কার্গোটিতে থাকা ১১ শ্রমিক থাকলেও একটি ট্রলারযোগে চারজন তীরে আসলে নৌ-পুলিশ তাদের হেফাজতে নেয়। বাকি ৭ সাতজন নদীতে নিখোঁজ না কী উপরে উঠেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনার পরপরই নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ এবং কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছায়।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু বলেন, লঞ্চের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হচ্ছে। নিমজ্জিত কার্গোর স্টাফদের খোঁজ চলছে। তবে এখন পর্যন্ত নদীতে পড়ে নিখোঁজ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে কার্গোর শ্রমিকদের বরাত দিয়ে সর্বশেষ রাত ১টার খবরে নৌ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানিয়েছেন- বাকি সাত সদস্য দুর্ঘটনার পরপরই ট্রলারযোগে তীরে উঠেছে। কিন্তু তারা কোথায় গেছেন সেই বিষয়টি এই পুলিশ কর্মকর্তাও নিশ্চিত হতে পারেননি।’

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ