বরিশালে বিয়ের নামে প্রতারণা: স্বর্নলংকার নিয়ে পালিয়েছে স্বামী

অনুসন্ধান ডেস্ক
  • আপডেট সময় : Saturday, December 21, 2019
  • 905 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ নারী ও অর্থের লোভে একজন পুরুষ কত নীচে নামতে পারে, এমনকি নিজ ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হতে পারে। এ রহস্যময় বহুরূপী পুরুষ স্বার্থের জন্য কিছু দিন পরপর স্ত্রী ও ধর্ম পরিবর্তন করার মতো জঘন্য কাজও করতে পারে। এমনি এক প্রতারকের নাম শান্ত।

অভিযোগ রয়েছে, শান্ত কখনো মুসলিম ছিল না। সে একমাত্র শরীর ও অর্থের লোভে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শান্ত প্রতারক চক্রের সদস্য। সে একটি গ্যাং এর সাথে কাজ করছে। সে সর্বদা মাদকে আসক্ত থাকে। অর্থের লোভে সে দেশের বিভিন্ন যায়গায় ইতোপূর্বে এমন আরও প্রতারনা করেছে বলে তথ্য পাওয়া গেছে।

বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও নোটারী পাবলিক(১৮৪২) সূত্রে জানা গেছে, শান্ত মৃধা’র জন্ম হয় ১৯৯৪ সালের ৫ আগস্ট ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামের একটি হিন্দু পরিবারে। তার বাবার নাম শ্যামল মৃধা ও মায়ের নাম মনিকা রাণী।

জানা গেছে, শান্ত বিয়ে করলেও ছাড়তে পারেনি পর নারীর প্রতি আসক্ত ও ইয়াবাসহ বিভিন্ন মাদকের নেশা। যে কারণে শান্তর সাথে প্রথম স্ত্রী শিউলির সংঘাত লেগেই থাকত। এক পর্যায়ে শান্ত তার স্ত্রীকে রেখে অন্যত্র পালিয়ে যায়। এ সময় ঘর থেকে শিউলির অগোচরে শান্ত নগদ ৪৫ হাজার টাকা, ৬ ভরি রূপা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে স্বামী শান্তর খোঁজে গ্রামের বাড়ীতে যায় শিউলি। কিন্তু শ্বাশুড়ি মনিকা রাণী তাকে তাড়িয়ে দেন।

শিউলি বরিশাল নগরের রুপাতলী পুলিশ বাড়ীর বাসিন্দা মোসলেম মুন্সীর মেয়ে। বিয়ের পর থেকে স্বামী আব্দুল্লাহ শান্তকে নিয়ে শিউলি রাজধানী ঢাকা শহরে থাকতেন।

স্বামী শান্তর প্রতারণার বিষয়ে শিউলি আক্তার জানান, আমি বুঝতে পারিনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক ইসলাম ধর্ম গ্রহনের পর এমন জঘন্য কাজ করবে। আমার শরীর ও অর্থের লোভে প্রতারক শান্ত একটি কাজী অফিসে নিয়ে বিয়ের কার্য সমাধান করে। প্রায় ৬ মাস হয় টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে পালিয়েছে শান্ত। আমি খুব শীঘ্রই প্রতারক স্বামীর বিরুদ্ধে আইনের আশ্রয় নেবো।

প্রতারণার বিষয়টি নিয়ে মোঃ আব্দুল্লাহ শান্তর ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে ফোন রিসিভ করেন তার মা মনিকা রানী। হিন্দু ধর্ম ত্যাগ করার কারনে শান্ত ও তাঁদের মধ্যে কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন মনিকা রানী।

তিনি বলেন, এমন ঘটনায় শিউলি নামের এক নারী গিয়েছিলেন তার বসত-বাড়ীতে। সম্পর্ক না থাকলেও মোঃ আব্দুল্লাহ শান্তর ব্যবহৃত মুঠোফোন মায়ের কাছে কেন ? এমন প্রশ্ন করা হলে মনিকা রাণী বলেন, মোবাইল নম্বর আমার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। যে কারনে কাষ্টমার কেয়ার থেকে নতুন করে নম্বরটি উঠিয়ে আমি ব্যবহার করছি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ