শিরোনাম :
কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, উপকূলে তেল-গ্যাসে বিনিয়োগ চান স্পিকার ভোলায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট বিএমজেপি’র বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  মনপুরায় দিনে-রাতে বিদ্যুৎ মেলে মাত্র দুই ঘণ্টা পে-স্কেল ও পেশাজীবীদের আর্থিক মর্যাদা : বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের সেমিনার।। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঘটনাস্থ‌লে না থে‌কেও মামলার আসামী আব্দুর রাজ্জাক

এস এল টি তুহিন
  • আপডেট সময় : Saturday, August 21, 2021
  • 638 বার দেখা হয়েছে

ঘটনায় না থে‌কেও মামলার আসামী হ‌য়ে‌ছেন ব‌রিশাল জেলা‌ ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক প্র‌কৌশলী আব্দুর রাজ্জাক। ‌বিষয়টি তি‌নি নি‌জেই নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি জানান, গত ১৪ আগস্ট তি‌নি ক‌রোনার ভ্যাক‌সিন গ্রহন ক‌রেন। এরপর ১৫ আগস্ট দলীয় কর্মসূ‌চি‌তে অংশগ্রহন ক‌রেন এবং ১৬ আগস্ট স্ত্রী অসুস্থ থাকায় তা‌কে ডাক্তার দেখা‌তে ঢাকায় যান।

‌তি‌নি ব‌লেন, এরপর স্ত্রীর চি‌কিৎসা কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকার মা‌ঝেই ১৮ আগস্ট বুধবার দিবাগত রাত সা‌ড়ে ১০ টার দি‌কে মোবাই‌ল ফো‌নের মাধ্য‌মে জান‌তে পা‌রি ব‌রিশা‌লে গণ্ড‌গোল হ‌চ্ছে।

এরপর বি‌ভিন্ন মাধ্য‌মে ঘটনা সম্প‌র্কে অবগত হই এবং ১৯ আগস্ট বৃহষ্প‌তিবার বি‌কেল সা‌ড়ে তিনটার ফ্লাই‌টে ঢাকা থে‌কে ব‌রিশা‌লে আ‌সি। যার বো‌ডিং পাস এর কাগজও আমার কা‌ছে র‌য়ে‌ছে।

‌তি‌নি ব‌লেন, ব‌রিশা‌লে এ‌সে আ‌মি আমা‌দের জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট তালুকদার মোঃ ইউনুস এর কাছ থে‌কে জান‌তে পা‌রি দা‌য়ের হওয়া দু‌টি মামলার এক‌টির ৮ নম্বর আসামী।

‌তি‌নি ব‌লেন, আমার প্রশ্ন য‌দি আ‌মি ব‌রিশালেই না থা‌কি তাহ‌লে মিথ্যা মামলার আসা‌মি কিভা‌‌বে হলাম। আর এ দি‌য়ে প্রমা‌ণিত হয় মামলা‌টি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা।

অর্থাৎ এখা‌নে ব‌রিশা‌লের সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহসহ আমা‌দের বিরু‌দ্ধে মি‌থ্যে মামলা দি‌য়ে ফাসা‌নো হ‌চ্ছে।

এছাড়া যতদুর জান‌তে পে‌রে‌ছি ওই মামলায় এমন একজন‌কে আসামী করা হ‌য়ে‌ছে যি‌নি মৃত। তি‌নি আ‌রো ব‌লেন, আ‌মি দীর্ঘ‌দিন ছাত্রলী‌গের রাজনী‌তির সাথে জ‌ড়িত। ১/১১ তে মাননীয় প্রধানমন্ত্রীর মি‌ছি‌লে শা‌মিল হওয়ার অপরা‌ধে অ‌ভিযুক্ত ক‌রে আমা‌কে গ্রেফতার ক‌রে। ‌

তি‌নি ব‌লেন, আ‌মি আমার বক্তব্য সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কেও তু‌লে ধ‌রে‌ছি, আ‌মি এর বিচার চাই।

‌বিষয়‌টি নি‌য়ে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটনের কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস‌ি) নুরুল ইসলাম ব‌লেন, কেউ য‌দি ঘটনাস্থ‌লে না থে‌কে আসামী হন, আর তা তদ‌ন্তে বেরি‌য়ে আ‌সে তা‌কে অব্যাহ‌তি দেয়া হ‌বে। আর মৃত ব্য‌ক্তি আসামী হওয়ার বিষয়ে তি‌নি এখ‌নো অবগত নন।

এ বিষয়ে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার মোঃ শাহাবুদ্দিন খান জানান, একজ‌নের বিরু‌দ্ধে মামলা হ‌তেই পারে। ত‌বে মামলার তদ‌ন্তে সত্য ঘটনা বে‌রি‌য়ে আস‌বে। সেখা‌নে কেউ দোষী না হ‌লে তা‌কে অব্যাহ‌তি দেয়া হ‌বে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ