বরিশাল নৌ বন্দরে যাত্রীদের জোয়ার বাস টার্মিনাল ফাঁকা

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Wednesday, August 11, 2021
  • 662 বার দেখা হয়েছে

এস এল টি তুহিন :: করোনা সংক্রমন রোধে ঈদ পরবর্তী কঠোর লগ ডাউন শেষের প্রথম দিনেই যাত্রীদের জোয়ার সৃষ্টি হয়েছে বরিশাল নৌ বন্দরে। কর্মজীবী এসব যাত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেতে সহজ ও সাশ্রয়ী মাধ্যম হিসাবে বরিশাল-ঢাকা রুটের লঞ্চে হুমড়ি খেয়ে পড়েছেন। দক্ষিনাঞ্চলের কর্মজীবীরা গতকাল বুধবার দুপুর থেকেই লঞ্চে আসন দখল করতে শুরু করেন। বিকেল নাগাদ যাত্রীদের সৃষ্টি হয়।

যে কারনে সন্ধ্যার মধ্যেই কোন লঞ্চে তিল ধারনের ঠাই ছিলো না। তবে কঠোর ভাবে মানা হচ্ছে স্বাস্থ্য বিধি। মাস্ক ছাড়া কোন যাত্রীকেই লঞ্চে প্রবেশ করতে দেয়া হয়নি। গতকাল ৭ টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চ স্টাফরা জানিয়েছে কমপক্ষে, ১৫ থেকে ১৬ হাজার যাত্রী রয়েছে এই ৭ টি লঞ্চে।

বরিশাল নৌ বন্দর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। তবে স্বাস্থ্য বিধি মানতে কোন ছাড় দেওয়া হচ্ছে না। বন্দরে সার্বক্ষনিক ২ টি মনিটরিং টিম কাজ করছে। এছাড়া বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা সে বিষয়েও নজরদারী রয়েছে।

এদিকে লঞ্চে যাত্রী উৎসব চললেও বিপরীত চিত্র বরিশাল সড়ক পরিবহন সেক্টরে। যাত্রী স্বল্পতার কারনে নির্ধারিত সময় পার হওয়ার পরও আসন সংখ্যার অর্ধেক যাত্রী মেলেনি রুপাতলী বাস টার্মিনালে। ফলে স্বাভাবিক সময়ে আধা ঘন্টা পর পর দক্ষিনাঞ্চলের বিভিন্ন রুটে বাস ছাড়া হলেও গতকাল এক একটি বাস ছাড়তে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত সময় লেগেছে।

রুপাতলী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, চরম যাত্রী সংকট চলছে। যে কারনে বাস ছাড়ার ক্ষেত্রে সময় নির্ধারন করা সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্য বিধি ও সরকার নির্ধারিত ভাড়ার বেশী নেওয়া হচ্ছে কিনা তা তদারকি করতে মালিক সমিতির দুটি টিম কাজ করছে বলে জানান তিনি।

এদিকে আরো করুন অবস্থা বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে। পানির তীব্র ও পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার কারনে ফেরী চলাচল বন্ধ থাকায় নথুল্লাবাদ থেকে বাস দুরপাল্লার ছেড়ে যায়নি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ