শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’ ভোলায় টানা বৃষ্টি : ফসলের ক্ষতির আশঙ্কা বরিশালে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশাল নগরীতে বিচারক নিখোঁজ : আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যহত পিরোজপুরে জাঁকজমক ধর্মীয় অনুষ্ঠান পন্ড : জমিজমার শত্রুতাকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক ট্যাগ লাগিয়ে বিএমজেপি’র কেন্দ্রীয় নেতাকে জেলে পাঠালো ভাগ্নে! খুচরা বাজারে হাহাকার, কৃষকদের সার পাচার হচ্ছে মিয়ানমারে : সিন্ডিকেট রুখবে কে? সরকারি স্থাপনার ছাদ হোক সবুজ কৃষির নতুন ঠিকানা নলছিটিতে অবৈধভাবে দোকান ঘর দখলের চেষ্টায় হামালা : নগদ টাকা লুটপাটের অভিযোগ ট্রেনের টিকিট কালোবাজারি রোধে নাগরিক সচেতনতাই হোক কার্যকর প্রতিরোধ প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশ না নেওয়ায় ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেয়ার নির্দেশ ঝালকাঠিতে বিএনপি নেতা এড আল আমিন এর দিনভর গণসংযোগ

পোরশায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃ আবু রাইহান,২০ জুন,২০২১
  • আপডেট সময় : Tuesday, June 22, 2021
  • 687 বার দেখা হয়েছে

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি :

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের উদ্বোধনের সাথে নওগাঁর পোরশায় নবনির্মিত ৭১টি গৃহ প্রদানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে ঢাকা নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম শাহ্ চৌধুরী, ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহম্মেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে স্থানীয় উপজেলার নিতপুর ও ছাওড় ইউনিয়নের ৭১টি ভুমি ও গৃহহীন পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ