শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের লিফটে আটকা পড়ে আইনজীবীরা অসুস্থ : আইনজীবীদের আদালত বর্জন

জুবায়ের খন্দকার, ময়মনসিংহ থেকে:
  • আপডেট সময় : Monday, November 16, 2020
  • 688 বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের লিফটে একটানা ৪০মিনিট আটকে থেকে অসুস্থ হয়ে পড়েছেন ময়মনসিংহ জেলা বারের বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। আর এ ঘটনায় আদালত পাড়ায় আলোড়ন সৃষ্টি হলে বিক্ষুব্ধ আইনজীবীরা আদালত বর্জনের ঘোষনা দেন। ফলে স্থবির হয়ে পড়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সকল প্রকার কার্যক্রম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডঃ আব্দুর রহমান আল হোসাঈন তাজ বলেন, এক টানা ৪০মিনিট লিফটের ভিতরে আটকা পড়ি আমিসহ আরো ১৮জন আইনজীবী। এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী অসুস্থ হয়ে পড়েন। পরে উপায়ান্তর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আটকে পড়া আইনজীবীদেরকে উদ্ধার করে।

তিনি আরো বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার দুপুর দেড়টার পর আইনজীবীদের পক্ষ থেকে আদালত বর্জনের ঘোষনা দেয়া হয়েছে। সেই সাথে চীফ জুডিশিয়াল ভবনের ৪র্থ তলায় আমলী আদালতের কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত না হলে নতুন কর্মসূচী দেয়া হতে পারে। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্ন ছিলো ঠিক কি ধরনের কর্মসূচী দেয়া হতে পারে? উত্তরে তিনি বলেন, সেটা সময় হলেই জানতে পারবেন।

এদিকে বিক্ষুব্ধ আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনটি উদ্বোধনের পর থেকেই লিফটে একের পর এক দূর্ঘটনা ঘটছে। এর আগেও বহুবার আইনজীবীরা লিফটে আটকে ছিলেন। কিন্তু দুঃখের বিষয় এ নিয়ে যাথাযথ কর্তৃপক্ষের টনক নড়ছে না। মূলতঃ ভবন নির্মানের সময় নিন্মমানের লিফট দেওয়ার কারণেই শুরু থেকে এ ধরনের দূর্ঘটনা ঘটছে মনে করেন বিক্ষুব্ধ আইনজীবীরা।

ময়মনসিংহ জেলা বারের প্রথিতযশা সিনিয়র আইনজীবী আলহাজ্ব আঃ গফর বলেন, টানা প্রায় ৩৮মিনিট লিফটে আটকে থেকে অসুস্থ হয়ে পড়েছিলাম। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে আমিসহ আরো ১৮জন আইনজীবীকে উদ্ধার করে বাইরে নিয়ে আসতে সক্ষম হন। আর এ জন্য ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাই। তবে এর সাথে বলতে হচ্ছে যে, আদালত ভবনে এ ধরনের দূর্ঘটনা খুবই দুঃখজনক।

এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কারো কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ