শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

বজ্রপাতে প্রাণ হারালো কিশোর

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Wednesday, August 11, 2021
  • 995 বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি জমিতে কাজ করার সময় রুবেল (১৭) নামের এক কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়েছে। বুধবার (১১আগষ্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের শিন্নি বিলে এ ঘটনা ঘটে।নিহত রুবেল আশ্রবপুর গ্রামের কৃষক আছির উদ্দিনের ছেলে। চার ভাইয়ের মধ্যে রুবেল ছিল ৩য়। সে কৃষি শ্রমিকের কাজ করতো।

প্রতিবেশী সহিম কে বলেন, অন্যের জমিতে আমরা কয়েকজন মিলে আমন ধানের চারা রোপন করছিলাম। তখন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে আমার জ্ঞান ফিরলে দেখি আমার পাশে রুবেল মাটিতে পড়ে আছে। তখন চিৎকার করলে আশপাশের লোকজন এসে রুবেলকে মৃত অবস্থায় উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যায়।

একই সময় মাঠে আরো অনেকেই ধান রোপণ করছিলেন তবে বজ্রপাতে আর কেউ আহত হননি। এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের মিয়া সাংবাদিক দের জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ