শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : Friday, August 20, 2021
  • 895 বার দেখা হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলায় ফিসারিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সিরতা ভাটিয়াপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

নিহতরা হলেন— আব্দুল মজিদ সরকার (৫৫) ও তার ছেলে মাহমুদুল হাসান (১২)।

শুক্রবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফারুক হোসেন।

ওসি জানান, ওই এলাকার নূর মোহাম্মদের ফিশারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন আব্দুল মজিদ। অন্যান্য দিনের মত সন্ধ্যার পর ছেলেকে নিয়ে ফিশারিতে কাজ করতে যান তিনি। এসময় ফিশারির পাড়ে ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে যায় মজিদ। এরপর বাবাকে ছাড়াতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ