শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

মেলান্দহে কুখ্যাত সন্ত্রাসীদের হাতে জমির মালিক জখম !

মো: শোয়েব হোসেন,২১ জুলাই,২০২৩
  • আপডেট সময় : Sunday, July 23, 2023
  • 737 বার দেখা হয়েছে

 

জামালপুর সংবাদদাতা[]

জামালপুরের মেলান্দহে গত ১৭ জুলাই দু: ১২ টার দিকে মিজানুর রহমানের গাছ কেটে নেয়ার সময়ে সন্ত্রাসী বাহিনীকে বাঁধা দিতে গেলে প্রকাশ্য দিবালোকে অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে কুখ্যাত মতিউর বাহিনী।

জামালপুরের মেলান্দহ উপজেলার চর সগুনায় মিজানুর রহমানের বসতভিটার পাশেই নিজস্ব ১১৪ শতাংশ জমিতে বহু বছর ধরে মোখলেছুর রহমান গং ভোগদখল করার অপচেষ্টায় লিপ্ত থেকে চক্রান্ত স্বরূপ মিজানের বিরুদ্ধে থানায় জিডিও করেছিলো। সরেজমিনে তদন্ত করে পুলিশ মিথ্যে জিডি হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছিল। সকল সন্ত্রাস ও বেদখল কার্যক্রম মতিউর বাহিনির ঈশারায় চলছে বলে জানা গেছে। এ বিষয়ে গত মাসে মো: মতিউর রহমান ও তাদের সহযোগী সন্ত্রাসীদের বিষয়ে কয়েকটি প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রতিবেদন দেখা যায়। এ প্রতিবেদন প্রকাশের পর থেকে মতিউর ও তার বাহিনিরা মিজানুর রহমানের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় বলে জানা গেছে ।

সুত্রে জানা যায়,গত ১৭ জুলাই আনুমানিক দু: ১২ টায় মিজানুর রহমানের জমির গাছ কেটে নিয়ে যায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ট্রাফিক মতিউর ও তার সহযোগী ইমান আলী, মঞ্জুরুল, ফুলমতি বেগম, মোখলেছুর রহমান(মিল্টন)সহ আরও অনেকেই। সে সময় ঘটনাস্থলে মিজানুর রহমান গেলে তাকে মতিউর ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও বুকে গুরুতর জখম করে রক্তাক্ত করে। এ ঘটনার সাথে সাথে এলাকাবাসী এসে মিজানুর রহমানকে নিকটস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসা পত্রে পুলিশ কেস লিখা হয়। এদিকে প্রথমাবস্থায় মিজানুর রহমান মেলান্দহ থানায় মামলা করতে গেলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসা করে কিছুটা সুস্থ্য হলে মামলা করার পরামর্শ দেন বলে জানা যায় ।

এলাকাবাসী জানায়, এ সন্ত্রাস বাহিনীরা দীর্ঘদিন দিন ধরে মিজানের জমি দখল থেকে শুরু করে তাকে বিভিন্ন সময়ে হুঁমকি-ধামকি দিয়ে আসছিল। এর পূর্বে গত ২৪ জুন মতিউর ওঁৎ পেতে থেকে মো: মিজানুর রহমানকে একা পেয়ে পুরুষাঙ্গ জোরে চেপে ধরে আঘাত করে ও মেরে ফেলার হুঁমকি দেয় এবং মিজানুর রহমানের কাছে থাকা ৩ লাখ টাকাও ছিনিয়ে নেয়। এলাকাবাসী সংশয় প্রকাশ করে বলেন , আজ মিজানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। কাল হয়তো অন্যদেরও এভাবে জখম করবে। তাদের অত্যাচার যেন দিনকে দিন আরও ভয়ংকর রূপ নিচ্ছে !

এলাকাবাসী আরো জানান, এই মতিউর বাহিনী শুধু মিজানের জমিই নয় এরা এলাকায় আরো অনেকেরই জমিজমা জবর দখল,সন্ত্রাসী কর্মকান্ড সহ নানাবিধ সমস্যা ঘটিয়েই চলেছে । এদের বিরুদ্ধে অবশ্যই মামলা হতে হবে। এলাকাবাসী তাদের সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার(২০ জুলাই) জামালপুর থানায় অভিযোগ জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ