মোঃ সেরাজুল ইসলাম: সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ
৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার এএসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও’র কার্যালয় চত্বর থেকে সাদিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৫ সালের একটি চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজা রয়েছে।
চলতি বছরের জুলাই মাসে কোর্ট থেকে তার গ্রেফতারী পরোয়ানা থানায় এসে পৌঁছায়। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
আপনার মতামত কমেন্টস করুন