অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:বরিশালে আর্য ফুড প্রোডাক্ট বেকারির ৫০হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Thursday, November 14, 2019
  • 883 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ  বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় আর্য ফুড প্রোডাক্টস বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরের পলাশপুর ব্রিজ এলাকায় আর্য ফুড প্রোডাক্টস বেকারিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

পলাশপুর ব্রিজ এলাকায় আর্য ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাওলাদার বেকারির ম্যানেজার বশিরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বার্হী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, বেকারির নোংরা পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত উপায় বিহীনভাবে খাদ্যসামগ্রী তৈরি ও প্যাকেটজাত করছিল। যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। আবার শ্রমিকরা যথাযথ নিয়ম মেনে খাদ্য তৈরি করছিল না। এসব কারণে জেল-জরিমানার পাশাপাশি বেকারিকে ভবিষ্যতে যথাযথ নিয়ম মেনে খাদ্য তৈরির ব্যাপারে সতর্ক করা হয়।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ