অনুসন্ধান ডেস্কঃ বহুল আলোচিত পুলিশ সুপার হারুন-অর রশীদের দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি করা হয়।
রিটকারী আইনজীবী সালেহ উদ্দিন পুলিশ সুপারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগগুলোর পক্ষে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করেন।
আদালত আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদেশের জন্য মুলতবি রেখেছেন।
এর আগে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে হারুনকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরের ট্রেনিং রিজার্ভ শাখায় সংযুক্ত করা হয়।
গাজীপুর থাকাকালীন সময়েও তার বিরুদ্ধে শিল্পপতির কাছে চাঁদা দাবিসহ ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছিল।











আপনার মতামত কমেন্টস করুন