বিশেষ সংবাদদাতা,পটুয়াখালী থেকে ফিরে: ৪ এপ্রিল (রবিবার) বেলা ২ টার দিকে কাল বৈশাখীর ঝরে বজ্রপাতে পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে ৩ জন নিহত হয়েছেন। দুপুর ২টার দিকে আকষ্মিকভাবে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাতে পটুয়াখালী সদরের বদরপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের মৃত আজাহার আলীর ছেলে রিকশাচালক জাহাঙ্গীর হোসেন তালুকদার (৩৮), মির্জাগঞ্জের বাজিতা গ্রামে হাকিম হাওলাদার এর ছেলে কৃষক হাবিব হাওলাদার (৫২) মাঠ থেকে গরু আনতে গেলে এবং গলাচিপার বকুলবাড়িয়া গ্রামের মোঃ রফিক খানের ছেলে মাদ্রাসার ছাত্র জোবায়ের ইসলাম(১৬) বারির পাশে তরমুজ ক্ষেতে গেলে বজ্রপাতে নিহত হন।
এ ঘটনায় হাবিব হাওলাদারের ছেলে তারেক হাওলাদারও (১৮) আহত হন। আহত তারেককে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত কমেন্টস করুন