মির্জাগঞ্জে ২ ভূয়া ডাক্তার গ্রেফতার

মোঃ গোলাম সরোয়ার মনজু
  • আপডেট সময় : Saturday, March 14, 2020
  • 806 বার দেখা হয়েছে

অনুসন্ধান প্রতিনিধি: পটুয়াখালী র‍্যাব এর ভ্রাম্যমান টিমের একটি বিশেষ অভিযানিক দল ১৪ মার্চ(শনিবার)পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ সুবিদখালী বাজারে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযান পরিচালনা করে পলক ডেন্টাল কেয়ার এর স্বত্বাধিকারী সুদীপ্ত মজুমদার (৩৮) এবং হক নূর ডেন্টাল কেয়ার এর স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ (৪৪) আটক করেন। আটককৃত সুদীপ্ত মজুমদার মির্জাগঞ্জ উপজেলার উঃ সুবিদখালী গ্রামের মৃত রামেশ্বর মজুমদার এবং মোঃ আবুল কালাম আজাদ একই উপজেলার বাজিতা গ্রামের মোঃ আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

আটককৃতরা চিকিৎসা শাস্ত্রে কোন পেশাদারী ডিগ্রী অর্জন না করেও নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন। উল্লেখ্য, আটককৃত সুদীপ্ত মজুমদার মাত্র এসএসসি পাস করে নিজেকে দন্ত বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। অপরদিকে মোঃ আবুল কালাম আজাদ মাদ্রাসা শিক্ষায় ফাজিল পাস করে নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দেন।

অভিযানের সময় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ মেহেদী হাসান আটককৃত দুইজনকে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত ডাক্তারদের মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে র‍্যাব বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ের সাথে জড়িত থেকে সহজসরল রোগীদের সাথে প্রতারনা করে যাচ্ছিল। তাদের মত আরো অনেক ভুয়া ডাক্তার রয়েছে যারা দম্ভের সহিত এখনো ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা উচিৎ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ