মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃ গোলাম সরোয়ার মনজু
  • আপডেট সময় : Saturday, February 29, 2020
  • 783 বার দেখা হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট মাইনুল ইসলাম অনিক(২৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৯ ফেব্রুয়ারি(শনিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানার এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এএসআই মো. সাজেদুর রহমান ও একদল ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার মির্জাগঞ্জ-পায়রাগঞ্জ ফেরিঘাট যাওয়ার পথে বাজনা কদমতলা স্টীল ব্রীজের পূর্বপাশে মফিজ গাজীর চায়ের দোকানের সামনে থেকে ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম অনিক উপজেলার কলাগাছিয়া গ্রামের মো.হালিম সিকদারের ছেলে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ