নিজস্ব প্রতিনিধি ::
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া বাজারে অবৈধভাবে দোকান ঘর দখলের চেষ্টায় হামালা,ভাংচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ৪ নভেম্বর রাত ৮ টার সময় রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারে ঘটে। এ ঘটনায় নলছিটি থানাশ লিখত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। লিখত অভিযোগ সুত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর যাবত তেতুলবাড়িয়া বাজারে মৃত মোসলেম মাঝির ছেলে নুরুল ইসলাম মাঝি নিজে একটি ও তার মালিকানাধীন আরো ২ টি দোকান ঘর ভাড়া দিয়ে চালাচ্ছিল। স্থানীয় খালেক মোল্লা, স্বপন মোল্লা, মোস্তফা মোল্লা, আলআমিন দেশীয় অস্ত্রে সজ্জ।বিত হইয়া নুরুল ইসলাম এর দোকানঘর দখলের উদ্দ্যেশে হামলা, ভাংচুর করে, এ সময় বাধা দিতে গেলে উক্ত দুর্বৃত্তরা হামলার মাধ্যমে রক্তাক্ত জখম করে এবং নুরুল ইসলাম এর পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার জানায়, খালেক মোল্লার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি, নানান অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত কমেন্টস করুন