শিরোনাম :
বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা অনুষ্ঠিত  কৃষক, কৃষি ও সুশাসন : টেকসই উন্নয়ন, খাদ্যনিরাপত্তা ও সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম ভিত্তি যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী : বরিশাল নগরীতে দুঃস্থদের মাঝে যুবদল নেতা তসলিম উদ্দিনের খাবার বিতরণ আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ ভোলায় ৭ মাসেও চালু হয়নি ৬ কোটি টাকার মৎস্য অবতরণ কেন্দ্র বরিশাল নগরীতে আগুনে দোকান পুড়ে ছাই : ক্ষয় ক্ষতির পরিমান ৫ লক্ষাধিক টাকা বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম

বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা অনুষ্ঠিত 

এসএম নাহিদ বিন রফিক
  • আপডেট সময় : Thursday, October 29, 2026
  • 36 বার দেখা হয়েছে

কৃষি ডেস্ক ::

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বরিশালে কৃষি বিভাগের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হলরুমে এই সভার আয়োজন করা হয়। ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক  মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক মনতোষ শিকদার, ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, পটুয়াখালীর উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. অলিউল আলম, এসএসিপি রেইনস্ প্রকল্পের রিজিওনাল প্রজেক্ট অফিসার মো. রিফাত শিকদার, পিরোজপুরের অতিরিক্ত উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মেহের মালিকা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। সভায় চলতি মৌসুমে আমন ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন বাড়াতে যা যা করণীয় তা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে ফলো-আফ বৃদ্ধির তাগিদ দেন অতিরিক্ত পরিচালক। এছাড়া ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে তিনি আহবান জানান। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিউিট এবং কৃষি তথ্য সার্ভিসের ২৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ