বরিশাল নগরীতে আগুনে দোকান পুড়ে ছাই : ক্ষয় ক্ষতির পরিমান ৫ লক্ষাধিক টাকা

এস এম রাজ্জাক পিন্টু
  • আপডেট সময় : Friday, October 23, 2026
  • 61 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি ::
নগরীতে আগুনে দোকান পুড়ে ছাই, প্রায় সোয়া ৫ লাখ টাকার ক্ষতি সাধন এর শিকার জালাল হাওলাদার। স্থানীয় বাসিন্দা আহসানুল কবির সুমন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১ টার সময় দোকানদার জালাল হাওলাদার দোকান বন্ধ করে নিজ বাসায় চলে যায়,পরে পৌনে ১ টার সনয় বৈদ্যুতিক শর্টসার্কিট এর কারনে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। তাতে জালাল হাওলাদার এর দোকানে থাকা চাল কেনার জন্য সোয়া ২ লাখ টাকা ও ফ্রীজ এবং মালামাল পোড়াসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে ক্ষতি গ্রস্থ দোকানের মালিক জালাল হাওলাদারকে সান্ত্বনা দেন। জালাল হাওলাদার এর ৮ সদস্যের পরিবার এর একমাত্র আয়ের মাধ্যম দোকানটি পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ