স্টাফ রিপোর্টার ::
ইতি মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন এর তফসিল ঘোষিত হয়েছে। তফসিল ঘোষণার সাথে সাথে বিভিন্ন ইউনিয়নের পর সিটি করপোরেশন এর বিভিন্ন পদ নিয়ে পাড়া মহল্লায় নির্বাচন নিয়ে চা এর টেবিল খুব সরগরম। আলাপচারিতা বেশিরভাগ কাউন্সিলর পদকে ঘিরে। বিশেষ করে করোনাকালিন সময়ে ওয়ার্ডের বিভিন্ন পরিবারকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে ছিলেন এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের মাধ্যমে ওয়ার্ডের লোকজনদের ফ্রী চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেন। তাই জনগন এর চোখ আপদকালীন সময়ে যে সমস্ত প্রার্থী তাদের পাশে ছিলেন তাদের কথাই জনগন বেশী ভাবছেন। এ রকম আলাপচারিতা ও প্রচার প্রচারনা বিসিসির ১১ নং ওয়ার্ড এর বিএনপির সদস্য সচিব রানা পালকে ঘিরে। আসন্ন নির্বাচনে জনগনের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোটে কাউন্সিলর পদে সেবক হিসেবে, সেবা করতে প্রস্তুত, পাশাপাশি টেকসই উন্নয়ন, আধুনিক ওয়ার্ড গঠন এবং একটি মাদকমুক্ত নিরাপদ ওয়ার্ড গড়ার প্রত্যয়ে তার অর্থাৎ রানা পালের পথচলা। এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা একান্ত কামনা করছেন।
তার মূল অঙ্গীকারসমূহ:টেকসই উন্নয়ন: এলাকার অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন.আধুনিক মডেল ১১ নং ওয়ার্ড গঠন: নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও ডিজিটাল সেবা নিশ্চিতকরণ.
মাদক মুক্ত সমাজ: যুবসমাজকে রক্ষা করতে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে,
স্বচ্ছতা ও জবাবদিহিতা: দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জনবান্ধব সেবামূলক ওয়ার্ড গঠন করা।
দলমত নির্বিশেষে ১১ নং ওয়ার্ডকে একটি উন্নত ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে রানা পাল বদ্ধ পরিকর। আপনার একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।
জনগনের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও সমর্থনপ্রত্যাশী রানা পাল এ অভিমত ব্যক্ত করেন ।
আপনার মতামত কমেন্টস করুন