বরিশাল মেট্রপলিটন এয়ারপোর্ট থানার বাঘিরা এলাকার ভাড়াটে এক বাসা থেকে শুক্কুর হাওলাদার (৫৮) নামে এক বীমা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বাঘিয়া মাদরাসা এলাকার ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত শুক্কুর বরিশালের আমিরগঞ্জ এলাকার মুকন্দপট্টির মৃত: আ: মান্নান হাওলাদারের ছেলে। তিনি বাঘিয়া এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন। তিনি একটি বীমা কোম্পানিতে চাকুরী করতেন। বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) শাহ্ ফয়সাল আহমেদ জানান, পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে শুক্কুর আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
আপনার মতামত কমেন্টস করুন