শিরোনাম :
উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু : শোকে স্তব্ধ দুই এলাকা ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ : শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ বোরহানউদ্দিনে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ দু’জন গ্রেপ্তার ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

বোরহানউদ্দিনে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ দু’জন গ্রেপ্তার

প্রতীম গাঙ্গুলি
  • আপডেট সময় : Saturday, September 12, 2026
  • 2 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ভোলা ::

ভোলার বোরহানউদ্দিনে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৫০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় মো. বাবুল গাজী (৩৪) ও মো. ইলিয়াছ (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় মানিকা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) হুসাইন মো. জুয়েল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল বড় মানিকা বাজারের মেসার্স মা-বাবার দোয়া ফার্নিচার দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় বাবুল গাজী ও ইলিয়াছকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার বাবুল গাজী দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এবং ইলিয়াছ একই উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ