শিরোনাম :
বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১ শতাংশ : ফলাফলে মেয়েরা এগিয়ে ১৮ ফুট পর্যন্ত ঢেউ, ৩ নম্বর সংকেত : সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

বিয়ে বাড়ি থেকে পাইকগাছার কলেজ ছাত্রী  নিখোঁজ!

সালাহ্ উদ্দিন সুমন
  • আপডেট সময় : Tuesday, August 5, 2025
  • 195 বার দেখা হয়েছে
তালা(সাতক্ষীরা) প্রতিনিধি::
পাইকগাছার দীপ্তি সরকার নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার রাত দুইটার দিকে তালা উপজেলার গুনালী নলতা এলাকার বিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কলেজ ছাত্রী। সে পাইকগাছার দেবদুয়ার মালো পাড়ার সুব্রত সরকার ও রঞ্জিতা সরকারের মেয়ে। দীপ্তি দরগাহপুর কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ ঘটনায় তালা ও পাইকগাছা থানায় লিখিত অভিযোগ হয়েছে। কলেজ ছাত্রীর সন্ধানে কাজ করছে পুলিশ। প্রেম
ঘটিত কারণে নিখোঁজ হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে অনেকেই। কলেজ ছাত্রীর পিতা সুব্রত সরকার বলেন প্রায় মাস খানিক আগে মেয়ে দীপ্তি তার মামার বাড়ি ডুমুরিয়ার শোভনায় বেড়াতে যায়। এরপর ৩১ জুলাই বৃহস্পতিবার রাতে সে সাতক্ষীরার তালা উপজেলার গুনালী নলতায় তার মামার বিয়েতে যায়। বিয়ে শেষে রাত দুইটার দিকে ফিরে আসার সময় দীপ্তি কে খুঁজে পাওয়া যায় না।
রাতভর খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বরপক্ষের লোকজন বাড়ি ফিরে আসে। মামা উজ্জ্বল বিশ্বাস বলেন দীপ্তি বিয়ে বাড়িতে মামা জয় বিশ্বাসের মোবাইল ব্যবহার করেছিল এছাড়া তেমন কোন সূত্র নাই। বিয়ের অনুষ্ঠান তালা উপজেলা হওয়ায় এ ঘটনায় তালা থানায় কলেজ ছাত্রীর পিতা সুব্রত সরকার লিখিত অভিযোগ করেন। কলেজে লেখাপড়া করলেও তার মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞান কিংবা বুদ্ধি তার নাই এজন্য কেউ তাকে ফুসলাইয়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যেতে পারে তবে যেকোনো ভাবে তার পিতা মাতার কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন প্রতিবেশি গৃহবধূ অনিতা রাণী রায়।
গত দুই তিন দিনেও মেয়ের কোন সন্ধান না পাওয়ায় পাগল প্রায় কলেজ ছাত্রীর মাতা রঞ্জিতা সরকার। সহজ সরল মেয়ে কে কেউ প্রলোভন দেখিয়ে অথবা অসৎ উদ্দেশ্যে তার হেফাজতে রাখতে পারে এমন আশঙ্কা করছেন তিনি। তালা থানার অভিযোগের প্রেক্ষিতে কলেজ ছাত্রীর সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পাইকগাছা থানার এসআই হাফিজুর রহমান হাফিজ। এ ঘটনায় উদ্বেগ এবং উৎকন্ঠার মধ্যে রয়েছে কলেজ ছাত্রীর পিতা মাতা। তারা দ্রুত মেয়ের সন্ধান চেয়ে পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ

নিজস্ব প্রতিনিধি,ভোলা::

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ভোলায় এবার পাসের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৭১ শতাংশ। জেলায় মোট ১৪ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২৫ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের দিক থেকে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ হাজার ৪৫৯ জন এবং ছাত্রী ৪ হাজার ১৫৬ জন। অর্থাৎ মোট উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি।

জেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ৩৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫৭ জন এবং ছাত্রী ১৮৩ জন। জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ভোলায় মোট ২২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ফল প্রকাশের পর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। কাঙ্ক্ষিত ফল পাওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবক সন্তোষ প্রকাশ করেছেন।

তবে সামগ্রিক পাসের হার প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে হতাশাও দেখা গেছে। বিশেষ করে গত বছরের তুলনায় এবারের ফলাফলে ভোলায় পাসের হার কমেছে, ফলে সার্বিক ফলাফল নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে ভাবনার জায়গা তৈরি হয়েছে।

ফলাফলের পরিসংখ্যান বলছে, সংখ্যার বিচারে শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে। ফলে জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় মেয়েদের ধারাবাহিক সাফল্যের বিষয়টি এবারও স্পষ্ট হয়েছে।

তবে জেলার সামগ্রিক পাসের হার ৫৩ দশমিক ৭১ শতাংশে নেমে আসায় শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে বিদ্যালয়ভিত্তিক বিশ্লেষণ, দুর্বলতার কারণ চিহ্নিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত কমেন্টস করুন

ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১ শতাংশ : ফলাফলে মেয়েরা এগিয়ে