বরিশালে সংবাদ কর্মীর কাছে চাঁদা না পেয়ে বাসায় হামলা

গোলাম সরোয়ার মনজু
  • আপডেট সময় : Monday, January 20, 2020
  • 902 বার দেখা হয়েছে

বরিশাল মহানগরীর খালেদাবাদ কোলোনী এলাকায় রাতের আধারে ঘরে প্রবেশ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেছে সন্ত্রাসীরা। দাবীকৃত চাঁদা না পেয়ে ঘরের ভিতরে হামলা এবং ভাংচুর করে ওই সন্ত্রাসীরা।
এতে ঘরের মধ্যে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ওই বাসার মালিক। হামলা করার পর হামলাকারিরা চলে যাওয়ার সময় জীবন নাশের হুমকি প্রদান করে । এসময় বাসার মালিকের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে একজনকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে।
গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর বাংলা বাজার খালেদাবাদ কলোনী এলাকার সীমা প্রিন্টার্স ও বরিশালের এক সময়ের প্রচারিত দৈনিক পল্লী অঞ্চল পত্রিকার প্রকাশক-সম্পাদক একে এম মনিরুল ইসলামের বাস ভবনে এ ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে শুক্রবার রাতে আটককৃত সহ চার সন্ত্রাসী যুবককে আসামী করে কোতয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার সন্ত্রাসী আসামীরা হচ্ছে লিয়ন, পিং নিজাম উদ্দিন হাওলাদার, (২) মোঃ সাদী, পিংআব্দুল গফফার,(৩) মোঃ শাকিল, পিং অজ্ঞাত, (৪) মোঃ নাদিম খান, পিং জালাল খান।
এরা সকলেই উক্ত এলাকার কিশোর সন্ত্রাসী হিসাবে চিহ্নিত ও সকলের কাছে আতঙ্ক। মামলার বিবরনে জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক পোনে ১২ টার দিকে মনিরুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান সীমা প্রিন্টার্স বন্ধ করে প্রতিষ্ঠান সংলগ্ন বসত ঘরে যায়।
এর কিছু সময় পর তার ঘরের সামনের দরজা দিয়ে বাসায় প্রবেশ করে লিয়ন হাওলাদার অকথ্য ভাষায় গালিগালাজ করে চাঁদা দাবী করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লিয়ন ওই ঘরের পিছনের দরজা খুলে দিলে এক পর্যায়ে মোঃ সাদী, মোঃ শাকিল ও মোঃ নাদিম খান ঘরে প্রবেশ করে ঘরের আসবাব পত্র ভাংচুর শুরু করে।
তখন বাঁধা দেয়ার চেষ্টা করলে তারা মনিরুল ইসলামকে মারধর করে ও বৃদ্ধা মাকে ভয়ভীতি প্রদর্শন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।
এব্যাপারে একে এম মনিরুল ইসলাম ফিরোজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫৬।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ