চাঁদাবাজি মামলায় আন্ডারগ্রাউন্ড পত্রিকার সম্পাদক শাহআলম শ্রীঘরে : জালিয়াতির অভিযোগে পত্রিকার ছাড়পত্র বাতিলে নিবন্ধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

নবরাজ বিশ্বাস(ভ্রাম্যমান সংবাদদাতা):
  • আপডেট সময় : Tuesday, January 14, 2020
  • 1078 বার দেখা হয়েছে

 পরিবেশ অধিদপ্তরের পরিচালক পরিচয়ে বরগুনার আমতলীতে ইটেরভাটায় চাঁদাবাজি করতে গিয়ে আন্ডারগ্রাউন্ড পত্রিকা দৈনিক ‘বরিশাল ক্রাইম’ এর কথিত সম্পাদক-প্রকাশক এইচ এম শাহআলম শাহ জেল-হাজতের ঘানি টানছেন। অপরদিকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ডিক্লেয়ারেশন নেয়া ওই পত্রিকার ছাড়পত্র বাতিল চেয়ে নিবন্ধন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরসমূহে অনুলিপি দিয়েছেন ওই পত্রিকারই ভারপ্রাপ্ত সম্পাদক সুগন্ধা মজুমদারের স্বামী পরিমল মজুমদার শিশির।

সূ্ত্রে প্রকাশ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ পরিচালক (নিবন্ধন) বরাবরে ১৩ জানুয়ারি রেজিঃ ডাকযোগে পাঠানো শিশির মজুমদারের ওই দরখাস্তে স্থায়ী ঠিকানা গোপন রেখে ভুয়া স্থায়ী ঠিকানা এবং একাডেমিক ও অভিজ্ঞতার জাল সনদ ব্যবহারের মাধ্যমে পত্রিকার ছাড়পত্র প্রাপ্তিসহ আঠারোটি গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। ওই অভিযোগলিপি ও গত ২৯ নভেম্বরের অনুসন্ধান টিভিনিউজ পোর্টালে প্রকাশিত তথ্যমতে, অভিযোগের মধ্যে দক্ষিনাঞ্চলের মিডিয়াঙ্গনে সময়ের সবচে’ সমালোচিত ওই শাহআলমের ব্যক্তিগত জীবনের বিতর্কিত বৈশিষ্ট্য ও কর্মকান্ড তুলে ধরা হয়েছে। দৈনিক বরিশাল ক্রাইম ছাড়পত্র প্রাপ্তির পর থেকে এ যাবৎ একটি সংখ্যাও উহার প্রকাশক-সম্পাদকের নিজস্ব অর্থায়ন কিংবা তত্বাবধানে প্রকাশিত হয়নি। বিগত ২০১৭ সালের ৪ এপ্রিল ছাড়পত্র প্রদানের পর থেকে এ পর্যন্ত ৫ বার সম্পাদকীয় ক্ষমতা হস্তান্তরসহ হাত বদল হয়েছে। শাহআলমের প্রতারণার কারণে গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে দু’জন ভারপ্রাপ্ত সম্পাদকের সম্পাদনায় একযোগে দু’টি সংখ্যায় ওই পত্রিকা প্রকাশিত হতে থাকলে বরিশাল সহ গোটা দক্ষিনাঞ্চলজুড়ে মিডিয়াঙ্গনে হাস্যরস ও তোলপাড় সৃষ্টি হয়। এ কারণে ভারপ্রাপ্ত সম্পাদক সুগন্ধা মজুমদার তার সম্পাদনায় পত্রিকার প্রকাশনা কার্যক্রম বন্ধ করে দিয়ে শাহআলমের বিরুদ্ধে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৪০৬/৪২০দঃ বিঃ ধারায় সিআর-৪৬/২০১৯ নং প্রতারণার মামলা করেন। আদালতের নির্দেশ কোতয়ালী থানার ওসি তদন্ত করে ঘটনার সত্যতা আছে মর্মে প্রতিবেদন দাখিল করায় বিজ্ঞ বিচারকের পর্যালোচনাধীন রয়েছে মামলাটি।অভিযোগে আরও বলা হয়েছে, একমাত্র চাঁদাবাজি ও প্রতারণার কাজে ব্যবহারের জন্য পত্রিকাটি টিকিয়ে রাখতে প্রকাশনাবিধি লঙ্ঘন করে দু’তিন মাস অন্তর একটি করে সিরিয়াল সংখ্যা পত্রিকা বের করেন প্রকাশক শাহআলম শাহ। অপরদিকে ভুয়া ডিক্লেয়ারেশন নম্বর ব্যবহার করে স্বাধীন বাংলাদেশ নামে অপর একটি জাতীয় পত্রিকা মাঝে মধ্যে ছেপে চাঁদাবাজির কাজে বেড়িয়ে পড়েন প্রত্যন্ত অঞ্চলে।

অনুরূপ জাতীয় অপরাধ বার্তা, সময় টিভি, মানবাধিকার সংস্থা(বাসক) প্রভৃতি প্রতিষ্ঠানের বিভিন্ন পদ-পদবী ব্যবহারের ভিজিটিং কার্ড তৈরি করেও জড়িয়ে পড়ছেন নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। তার বিরুদ্ধে আদালত ও বিভিন্ন থানায় রয়েছে চাঁদাবাজি ও প্রতারণার অসংখ্য অভিযোগ। সাংবাদিক-সম্পাদক, মানবাধিকার কর্মী ছাড়াও বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয়ে ইটেরভাটা, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, হাসপাতাল, ক্লিনিক, আবাসিক হোটেল, খাদ্যপ্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে হানা দিয়েও চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দুটি’ স্থানে তার দু’স্ত্রী-সংসার পরিচালনা করেন রাজার হালে। বর্তমানে শাহআলম বরগুনার আমতলী থানায় মেসার্স এমএসবি ব্রিকস এর ম্যানেজার মোঃ মাসুদ হাসান কর্তৃক দঃবিঃ আইনের ৪০৬/৪১৯/৪২০ ধারায় গত ২৬ ডিসেম্বরে দায়েরকৃত ১৫ নং মোকদ্দমায় বরগুনা জেলহাজতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ