গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে উমরপুর খোঁচাপাড়ার পাগলা নদীতে ডুবে ১৪ মে(বৃহস্পতিবার) দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হল উমরপুর খোঁচাপাড়ার মেছের আলীর ছেলে নুরানী মাদ্রাসার পঞ্চম শ্রেনীর ছাত্র জিহাদ(১১) ও একই এলাকার নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র আব্দুল মতিনের ছেলে নয়ন আলী(৮)।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, মৃত শিশুরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। তাদের বাড়ি একই এলাকায় হওয়ায় একইসাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা জানতে পেরে অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, পরিবারের আবেদনে শিশুদের মরদেহ দাফন করা হয়েছে
আপনার মতামত কমেন্টস করুন