শিরোনাম :
কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, উপকূলে তেল-গ্যাসে বিনিয়োগ চান স্পিকার ভোলায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট বিএমজেপি’র বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  মনপুরায় দিনে-রাতে বিদ্যুৎ মেলে মাত্র দুই ঘণ্টা পে-স্কেল ও পেশাজীবীদের আর্থিক মর্যাদা : বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের সেমিনার।। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শার্শায় অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রধান শিক্ষকের ধুঁকে ধুঁকে মৃত্যু : ঘুষ দিতে না পারায় ২ বছরেও পেনশনের টাকার মুখ দেখেননি আইন উদ্দীন

বেনাপোল প্রতিনিধি:
  • আপডেট সময় : Thursday, July 9, 2020
  • 660 বার দেখা হয়েছে
ইকরামুল ইসলাম:   যশোরের শার্শায় পেনশনের টাকা না পেয়ে আইন উদ্দীন (৬২) নামের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
জানা গেছে, শার্শার চালিতবাড়ীয়া গ্রামের মৃত ইউছুপ তরফদারে ছেলে আইনউদ্দীন শার্শার বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের জানুয়ারী মাসে তার চাকুরিকাল ৬০ বছর পূর্ণ হওয়ায় চাকুরীর মেয়াদ শেষ হয়। চাকুরী থেকে অবসরে যাওয়ার কয়েকদিন পর তিনি হঠাৎ স্ট্রোক করে প্যারলাইজড্ হয়ে পড়েন। এ অবস্থায়,  অর্থাভাবে তাঁর সুচিকিৎসা এবং সংসার অচল হয়ে পড়ে।
এদিকে দীর্ঘদিন অতিবাহিত হলেও পেনশনের টাকা জোটেনি শার্শার বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দীনের ভাগ্যে ।আশায় বুক বেঁধেছিলেন পেনশনের টাকা পেলে সুচিকিৎসা করাবেন তার পরিবার। কিন্তু দুই বছর অতিবাহিত হলেও চাহিদা মাফিক মোটা অঙ্কের ঘুষ দিতে না পারার কারণে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি হয়নি। উপর মহলে বিষয়টি নিয়ে যোগাযোগ করেও কোন সুরাহ না হওয়ার ফলে মানবেতর জীবন যাপন করছিলেন প্রধান শিক্ষক আইন উদ্দীনসহ তাঁর পরিবার। বুধবার (৮ জুলাই) রাতে মৃত্যু হলো উন্নত চিকিৎসার অভাবে, দীর্ঘদিন অসুস্থ থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক আইন উদ্দীনের।
এ ব্যাপারে বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাষ্টার হাদিউর রহমান জানান, তিনি আমার শিক্ষা গুরু ছিলেন। তাঁর অসুস্থতা ও পেনশনের টাকাটা না পাওয়ার বিষয়টি আমার জানা ছিলো না। দ্রুত পেনশনের টাকাটা তার পরিবার যেন পেতে পারে সে বিষয়ে আমি চেষ্টা চালিয়ে যাব।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি বা অফিসে খোঁজ নিয়ে জেনেছি তিনি পেনশন পাননি।এ ব্যাপারে আমার কোন হাত নেই। তবে তাদের পরিবারকে অনলাইনের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছি।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ