ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহের ত্রিশাল থানা এলাকায় এক অভিযান পরিচালনা করে সোমবার ত্রিশাল থানাধীন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাশ থেকে ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, ফুলবাড়িয়া থানার রাধাকানাই টু্ক্কিরপাড় পশ্চিমপাড়া গ্রামের মৃত আঃ করিমের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৮) ও একইএলাকার মৃত মুসলিম উদ্দিন শেখের ছেলে মোঃ হেলাল উদ্দিন(৪২)।
অপর একটি অভিযানে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ গত রবিবার ফুলবাড়ীয়া থানাধীন কান্দানিয়া বানারপাড় থেকে ময়মনসিংহ ফুলবাড়ীয়া থানার গত ১২ আগস্টের মামলা নং-২০ এর ৪৫৭/৩৮০ দঃ বিঃ ধারার আসামী ফুুুুুুলবাড়িয়ার কান্দানিয়া বানারপাড় গ্রামের মোঃ দুুুুুুলালের ছেলে মোঃ হোসেন (২৬) কে আটক করেন।
আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে ডিবি পুলিশের একটি সূত্র থেকে গণমাধ্যমকর্মীদেরকে জানানো হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন