ময়মনসিংহ প্রতিনিধি:
ডিবি পুলিশের ওসি মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার র্ফোসসহ তারাকান্দা থানা এলাকায় এক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে গতকাল সোমবার তারাকান্দা থানাধীন গোয়াতলা শশার বাজার থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন তারাকান্দা থানার গোয়াতলা গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ আশরাফুল মিয়া (২৫), মৃৃত আহম্মদ আলীর ছেলে মোঃ আল আমীন (২০) এবং মৃৃত আমজাদ হেসেনের ছেলে মোঃ মোজাম্মেল হক (২৮)।
অপরদিকে, আর এক অভিযানে এসআই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ হালুয়াঘাট থানা এলাকায় এক অভিযান পরিচালনা করে মঙ্গলবার হালুয়াঘাট থানার ধারা বাজার থেকে ৫ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, হালুয়াঘাট থানার মাজিয়েল গ্রামের আঃ খালেকের ছেলে মোঃ সেলিম (৩০)।
আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন