ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে শনিবার সাড়া দিন সাড়া রাত নগরীর বিভিন্ন এলাকায় এক অভিযান চালিয়ে মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, ছিনতাকারী ও অটো চোরসহ ১৬ জনকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৪০ লিটার চোলাই মদ, ৩২ গ্রাম হেরোইনসহ ২টি চোরাই অটো উদ্ধার করেন ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, করোনা পরবর্তী সময়ে বেশ কিছুদিন ধরে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে চলছে। আর তাই ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামানের কঠোর নির্দেশে ডিবি পুলিশ মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, ছিনতাকারীসহ অটো চোরদেরকে আটকের জন্য মাঠে নামে ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার টানা ২৪ ঘন্টার এক অভিযান চালিয়ে ১৬জনকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
এদের মধ্যে ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর স্থানীয় পাটগুদাম মোড় থেকে ১৫ গ্রাম হেরোইনসহ ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে আটক করে।
আটককৃতরা হলো- জুয়েল মিয়া, আল আমিন ওরফে ঘটন, মেহেদী হাসান সাগর, মোঃ ইসব এবং শাকিল আহম্মেদ।
এদিকে এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর স্থানীয় রেলীর মোড় থেকে ১৭ গ্রাম হেরোইনসহ আরো ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে আটক করে।
আটককৃতরা হলো- দেলোয়ার হোসেন ওরফে বেকার, আরিফুল ইসলাম মনির, লিমন মিয়া, মোঃ সোহেল এবং বিল্লাল হোসেন।
অপরদিকে এসআই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর স্থানীয় রমেশ সেন রোডের যৌনপল্লী থেকে ১ হাজার ৪০ লিটার চোলাই মদসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হচ্ছে-আসলাম মিয়া, ভুট্টু মিয়া, আব্দুল হামিদ এবং মোঃ মোস্তফা।
অপর আরেক অভিযান পরিচালনা করে চুরখাই থেকে ২টি চোরাই অটোরিক্সাসহ অটোচোর আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে-আরাফাত হক ওরফে আকরাম ও শামছুল ইসলাম ওরফে নাজমুল।
ডিবি পুলিশের ওসি শাহ কামাল অনুসন্ধান টিভিকে বলেন-আটককৃতদের মধ্যে একাধিকের নামে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকসহ চুরির মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ বলে জানালেন ডিবি পুলিশের এই কর্মকর্তা।
আপনার মতামত কমেন্টস করুন