মেহেন্দিগঞ্জে আজও অজ্ঞাতনামা শিশুর লাশের পরিচয় মিলেনি!

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Thursday, August 19, 2021
  • 701 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রুকুন্দি এলাকার তেতুলিয়া নদীর উত্তর পাড়ে মাওলানা হারুন অর রশীদ এর বসত বাড়ীর পুর্ব পাশ থেকে গত ২২ জুলাই অজ্ঞাতনামা এক মেয়ে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধারের ১ মাস পেরিয়ে গেলেও শনাক্ত হয়নি নাম,ঠিকানা ও পরিচয়।

এদিকে নিহতের নাম পরিচয় না থাকায় মামলাটির তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা।

মেহেন্দিগঞ্জ থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ জুলাই উপজেলার সদর ইউনিয়নের রুকুন্দি এলাকা থেকে অজ্ঞাতনামা মেয়ে শিশুর অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক ৭ মাস হবে।

স্থানীয় লোকজন উক্ত লাশ দেখিয়া মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

ময়নাতদন্তের পরে কোন পরিচয় না পাওায় শিশুর লাশটি বরিশাল আঞ্জুমান ই হেমায়েত ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার এসআই আঃ রব খান জানান, উদ্ধারের পর থেকে অজ্ঞাতনামা লাশটির পরিচয় জানতে সুরতহাল প্রতিবেদনসহ ইনফরমেশন দেশের বিভিন্ন জেলায় পাঠানোর পরেও তার কোন হদিস পাওয়া যায়নি।

এজন্যই মূলত তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে।অজ্ঞাত লাশের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পরিচয় উদঘাটনের ব্যাপারে জোর তৎপরতা চলছে বলে জানান এস আই আঃ রব খান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ