অনুসন্ধান ডেস্ক ::
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাত আরা রুমী’র (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জিগাতলার জান্নাত নারী হোস্টেলের পঞ্চম তলা ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, মৃতার বাবার নাম মো. জাকির হোসেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, জান্নাত আরা রুমী এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী ছিলেন।
এদিকে, হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আপনার মতামত কমেন্টস করুন