ভাস্কর্য ভাংগার প্রতিবাদে ভোলায় মানব বন্ধন

প্রতিম গাঙ্গুলী,১৪ ডিসেম্বর,২০২০
  • আপডেট সময় : Tuesday, December 15, 2020
  • 971 বার দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি:

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন হয়। উক্ত মানব বন্ধনে ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব, ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক কর্মী মাসরুর নিলয়সহ ছাত্রলীগের অন্যান্য কর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মানব বন্ধন বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভোলার কৃতি সন্তান সকলের অভিভাবক জনাব আলহাজ তোফায়েল আহমেদ ও  সঠিক নির্দেশক ভোলা জেলা আহমলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব ভাই

এসময় বক্তরা বলেন, পৃথিবীর সব মুসলিম দেশগুলোতে ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে একটি কুচক্রী মহল দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে। এসময় জাতির পিতার ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ