শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

বেনাপোলে তৃতীয় লিঙ্গের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

ইকরামুল ইসলাম
  • আপডেট সময় : Friday, May 20, 2022
  • 529 বার দেখা হয়েছে

 

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা ও বেনাপোলে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সিনিয়র হিজরা সর্দার ডালিয়া ও সোনিয়াসহ ৮ জন আহত হয়েছে।

গত বুধবার সকালে শার্শার গোগা ও দুপুরে বেনাপোল ভবারবেড় গ্রামে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে বর্তমানে হিজরা পাড়ায় অবস্থান করছেন।

আহত হিজরা বলেন, গত বুধবার সকালে গোগা গ্রামে হঠাৎ এসেই সিনিয়র হিজরা ডালিয়া ও সোনিয়ার উপরে হামলা চালানো হয়। তাদের উদ্ধার করতে বাকিরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালায় ববি, অপু, আব্দুল্লাহ, ভাবনা, চাঁদনীসহ প্রায় ২৫জন। পরে বেনাপোল ভবারবেড় গ্রামে এসে আবারও আমাদের উপরে হামলা চালায় তারা। এসময় আমাদের কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে নেয়। নিজেদের ঘরের জিনিসপত্র ভেঙে আমাদের ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

প্রতিবেশিরা জানায়, ভবারবেড় গ্রামে স্বাধীনতার পর থেকে বয়স্ক হিজরা নিলু আছেন এখানে। তাকে বিভিন্ন সময় হত্যার হুমকিসহ মারধর করেন হামলাকারীরা। প্রতিনিয়ত নির্যাতনের শিকার হন তিনি। আমরা সব নিজের চোখে দেখেছি। আমরা এ ঘটনার সঠিক বিচারের দাবি করছি প্রশাসনের কাছে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, দুপুর বেলা বেনাপোল ভবারবেড় এলাকায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়ে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রনে আনে। এ সংক্রান্তে উভয়পক্ষের দুটি অভিযোগ থানায় জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ