শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

বেনাপোলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ইকরামুল ইসলাম
  • আপডেট সময় : Wednesday, June 22, 2022
  • 701 বার দেখা হয়েছে

 

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলের বালুন্ডা বাজারে আশানুজ্জামান বাবলু (৪২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবলু বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মঙ্গলবার রাত ১০ টার দিকে বালুন্ডা বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। সে মহিষাকুড়া গ্রামের রাহাজান আলীর ছেলে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা মুর্হুমুর্হু ৫/৬ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

যশোরের নাভারন সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহত বাবলুর নামে ১০/১২ টি মামলা আছে বলে নিশ্চিত করেছেন নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ