বরিশাল নগরীর বৈদ্যপাড়ায় চায়ের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা চলছিল রমরমা। দোকানের নাম রিয়াজ টি স্টল আর দোকানীর নাম রিয়াজ খান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক করা হলো মাদক ব্যবসায়ী চা দোকানী রিয়াজ খান (৩৪)কে। আজ মংগলবার (১১ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান পরিচালনা করেন। ওই সফল অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই রেহান উদ্দিন।
আটককৃত রিয়াজ নগরীর সোবাহান মিয়ার পুল ‘গনি নিবাস’ এ ভাড়া থাকতো। সে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কোদালদিয়া গ্রামের মোঃ আকরাম খানের পুত্র।
আপনার মতামত কমেন্টস করুন