প্রেস বিজ্ঞপ্তিঃ বরিশাল জেলায় ঘুর্নিঝড় বুলবুল’র আঘাতে ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিমাণ জানানো হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে আজ (১১ নভেম্বর) দুপুর ১ টায় বরিশাল জেলা প্রশাসক প্রাথমিক তথ্য উপস্থাপন করেন। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের কাজ চলমান আছে বলেও জানানো হয়।
৩ হাজার টি ঘরবাড়ি আংশিক ক্ষতি হয়েছে এবং সম্পূর্ণ ক্ষতি হয়েছে ৫০ টি ঘর। বাঁধের ক্ষতি হয়েছে ২২ কিলোমিটার, বিভিন্ন বেড়ীবাধ সার্বক্ষনিক নজরদারীর মধ্যে রাখা হয়েছে। ১ লক্ষ টি ছোট বড় গাছের আংশিক ও সর্ম্পুণ ক্ষতি হয়েছে। এ সংক্রান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ চুড়ান্তভাবে নির্ধারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় এর ফলে মৎস্য ঘের ও পুকুর ৪৩৫ টি ক্ষতি হয়েছে। এ সংক্রান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ চুড়ান্তভাবে নির্ধারণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
কাঁচা রাস্তাঘাটের ক্ষতি হয়েছে ১২০ কিলোমিটার। এ সংক্রান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ চুড়ান্তভাবে নির্ধারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানর ক্ষয়ক্ষতির পরিমান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতি হয়েছে ৫০ টি এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতি হয়েছে ১০ টি। এ সংক্রান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ চুড়ান্তভাবে নির্ধারণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, ঘর নির্মাণের জন্য ঢেউটিন, ত্রাণ সামগ্রী, কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। জরুরি ভিত্তিতে ঘূর্ণিঝড় ফণি’র আঘাতে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। হালনাগাদ তথ্য প্রাপ্তি সাপেক্ষে সকলের মাঝে তুলে ধরা হবে।
আপনার মতামত কমেন্টস করুন